৩ মাসে ব্যান্ডউইথ ব্যবহার বেড়েছে ৭০০ জিবিপিএস

৮ জুলাই, ২০২০ ২১:৪৭  
মাত্র তিন মাসে দেশে ইন্টারনেট ব্যান্ডউইথ ব্যবহার বেড়েছে ৭০০ জিবিপিএস। বুধবার (৮ জুলাই) ঢাকায় অনলাইনে গ্রামীণফোন আয়োজিত জিপি একসিলারেটর প্রোগ্রামে প্রধান অতিথির বক্তৃতায় এ তথ্য জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার। এসময় ডিভাইস এবং শিক্ষার ডিজিটাল কনটেন্ট থাকলে করোনাকালে চার কোটি ছাত্র-ছাত্রীর শিক্ষার অচলাবস্থার অবসান হতো বলেও মন্তব্য করেন মন্ত্রী। তিনি বলেন, গত মার্চ দেশে ১০০০ জিবিপিএস ইন্টারনেট ব্যবহৃত হতো তা বর্তমানে ১৭০০ জিবিপিএসে উন্নীত হয়েছে। তরুণ উদ্যোক্তাদের উৎসাহ প্রদানে আয়োজিত অনুষ্ঠানে গ্রামীণফোনের সিইও ইয়াসির আজমান সভাপতিত্ব করেন। গ্রামীণফোনের হেড অব কমিউনিকেশনস খায়রুল বাশারের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো সংযুক্ত ছিলেন তথ্যপ্রযুক্তি বিভাগের আইডিয়া প্রকল্পের ইনভেস্টমেন্ট এডভাইজার টিনা জেবিন, জিপি অ্যাক্সেলারেটর প্রোগ্রামের প্রধান মিনহাজ আনোয়ার, এফবিসিসিআই পরিচালক পরিচালক শাফকাত হায়দার প্রমুথ সংযুক্ত ছিলেন।